• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়: চুন্নু

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৪:২০
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৪:২০

9663254 10

মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়: চুন্নু

ঢাকায় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়। মহান মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চনা মুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। যে উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে সংগ্রাম করছি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপিড়িত মানুষকে আজীবন পথ দেখাবে।

র‌বিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।

তি‌নি ব‌লেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমরা মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করবো না। জাতীয় পার্টি মানুষের আশা-আকাংখা বাস্তবায়ন করতে রাজনীতি করছে। আমরা গণমানুষের সকল অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।’

এ সময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা সভাপতি এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি, উপদেষ্টা ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক ইস্রাফিল খোকন, আইনজীবী ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট লাকী আখতার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com