বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মাদ আনোয়ার হোসেন। মঙ্গলবার (০২ মে) বিকেলে গণমাধ্যমে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গত ৩০ এপ্রিল সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলনকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।












