• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যাদের নিয়ে তারেক রহমানের সিলেট সফর

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:২৭
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:২৭

9658745 5

যাদের নিয়ে তারেক রহমানের সিলেট সফর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বুধবার (২১ জানুয়ারি) ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌঁছান। প্রতিনিধিদলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো বুধবার সেখানে যাবেন তিনি।’ দলের চেয়ারম্যান এয়ারপোর্ট সংলগ্নি একটি রিসোর্টে অবস্থান করবেন।

হোটেল সূত্রে জানা গেছে, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com