• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:২৭
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:২৭

9601 14

যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না-সে প্রশ্নও তোলেন।

দুই দিনের সফরে সোমবার (২৭ জুলাই) রংপুর বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন
সাহাবুদ্দিনের বিদায়ের পর রাষ্ট্রপতি পদে কে আসছেন?
সাহাবুদ্দিনের বিদায়ের পর রাষ্ট্রপতি পদে কে আসছেন?
স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।’

এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি এই শীর্ষ নেতা।

পরে টাউনহল মাঠে পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিএনপির নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com