• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা ভালো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন, সংসদে পাঠান : নুর

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৫৭
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৫৭

96000025 7

যারা ভালো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন, সংসদে পাঠান : নুর

পঞ্চগড় প্রতিনিধি
আমি বলছি না আমার দলকে ভোট দেন, যারা ভালো তাদেরকে সংসদে পাঠান বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা আর ফ্যাসিবাদী সরকার আওয়ামী জামানায় ফিরে যেতে চাই না। আমাদের কাছে ভোট দেয়ার সময় এসেছে। এখন যদি পরিবর্তন করতে না পারি তাহলে আফসোস করতে হবে। আমি বলি না যে, আমার দলকে ভোট দেন। যারা ভালো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান।’

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা মোড়ের মুক্তমঞ্চে পঞ্চগড় গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পাটি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রী ও স্থানীয় নেতারা।

পঞ্চগড় মুক্তমঞ্চে নুরুল হক নুর বলেন, ‘আমরা বুকের রক্ত দিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ, চাদাঁবাজ সরকারকে দূর করেছি। আমাদের আন্দোলনের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। অন্য নেতারা ভারতসহ বিভিন্ন দেশে গোপনে রয়েছে। ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী, এমপি ও আমলারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এ দেশকে খালি করেছে। দখলবাজ সরকারকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। গণঅভ্যুখানের পরেও দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয় নাই। প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ঘাবটি মেরে বসে আছে। এখন দেশ থেকে দখলবাজি আর চাদাঁবাজি বন্ধ হয় নাই। এখন দখলদার আর চাদাবাজ কারা? আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুনীতি, লুটপাট, দখলদারী, সন্ত্রাসীর অভিযোগ নেই। আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করতে পারেন। আমরা দেশকে বদলে দিতে চাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com