জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে দলীয় কর্মী হত্যা, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের খিলাগাঁও, সবুজবাগ ও মুগদা থানা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর খিলগাঁও এর তিলপাপাড়া জোড়পুকুর মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ

বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর পৌনে ২টা থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
এদিকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে অনেককে অংশ নিতে দেখা গেছে। যারা অংশ নিয়েছেন তারা লাঠিতে বাংলাদেশের পতাকা টাঙিয়ে রেখেছেন। ইতোমধ্যে জোড়পুকুর মাঠ ও আশপাশের সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।












