• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ২:২৮
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ২:২৮

9602 11

রাজধানীতে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের মানববন্ধন

বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ক‌রে‌ছে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট।

শ‌নিবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সাম‌নে তারা এ মানববন্ধন ক‌রে।

মানববন্ধনে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে দেশে আজ চরম হাহাকার বিরাজ করছে। এর জন্য দায়ী সরকারের মন্ত্রী-আমলাদের আশ্রয়ে-প্রশ্রয়ে লালিত-পালিত অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট।

মানববন্ধনে জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, পবিত্র মাহে রমজানের পূর্বেই এই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। নতুবা দেশের জনগণ এই অবৈধ সরকারের ক্ষমতার মসনদ ভেঙে টুকরো টুকরো করতেও প্রস্তুত রয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয় যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম, জিয়া নাগরিক সংসদের সভাপতি ওহিদ জোমাদ্দারসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com