• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৩:১৭
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৩:১৭

9665874

রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

নিত্যপণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ সময় বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যে অস্থিতিশীলতা, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দীন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন মৃধা, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি আবু হানিফ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীমুল্লাহ আলীম, সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহাম্মেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ’৭১-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয়তাবাদী চালকদলের সভাপতি শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ।

জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্থিতিশীল করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, সাধারণ মুসলমানরা খেয়ে না খেয়ে রমজানের পবিত্রতা রক্ষা করছে। সাধারণ মানুষকে জিম্মি করে বিদ্যুৎ, গ্যাসের দাম অনবরত বাড়িয়েই চলছে, হাসিনা তার বাকশালী টিকিয়ে রাখতে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে বিরোধীদলের ৬৩ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নিজেদের আখের গোছানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com