• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর নয়া পল্টনে মঞ্চে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:০২
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:০২

966632568 4

রাজধানীর নয়া পল্টনে মঞ্চে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা

রাজধানীর নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ড. মঈন খান, বেগম সেলিমা রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

জানা গেছে, দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশের কারণে নয়া পল্টনের ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এর আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপি জানিয়েছে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com