• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত : জিএম কাদের

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৬:৪৪
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৬:৪৪

9663696 11

রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত : জিএম কাদের

‘রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র, সরকারী দল মিলেমিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তোলনে সরকারের উদ্যোগ নিতে হবে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো?’

তিনি বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হন নাই। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। তার প্রমাণ এ নির্বাচন।’

জি এম কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেয়া হবে।’

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com