• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজপ‌থে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে হ‌বে : আলাল

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ২:১৯
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ২:১৯

966985

রাজপ‌থে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে হ‌বে : আলাল

নিউজ ডেস্ক
রাজপ‌থে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে নয়াপল্টনে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সাথে জনগণের যে উত্তাপ ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ কে কাজে লাগিয়ে আমরা জবাব দিব গণতন্ত্রের মুক্তির মাধ্যমে। আমরা জবাব দিব ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা জবাব দিব এই ডাইনি পিচাস, স্বৈরাচারী সরকারকে পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে।

তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায় একজন মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ। সেদিন তিনি শান্তির পোশাক সাদা পোশাক পড়ে গিয়েছিল। কিন্তু তার সাদা পোশাকে রক্তাক্ত করা হয়েছে। ২০১৮ নির্বাচনের সময়ও তাকে রক্তাক্ত করা হয়েছিল। তার উপর কেন বারবার হামলা করা হয়? আবার তাকে নিয়ে কেন এত হাস্য গুজব রটানো হয়।

তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় অনুষ্ঠানে অনেক আওয়ামী লীগ নেতারা যায় কই গ‌য়েশ্বর চন্দ্র রায় তো সেগুলো নিউজে দেয় না ছবি তুলে ভিডিও তুলে ‌সোসাল মি‌ডিয়ায় প্রকাশ করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এত খায় কেন। এক ১১ এর পরে ওবায়দুল কাদেরের সামনে হরেক রকমের খাবার ছিল এবং তিনি তার নেত্রীর বিরুদ্ধে কথা বলেছিল। তিনি কি ভয়ে তার নেত্রীর বিরুদ্ধে কথা বলেছিল নাকি খাবারের লোভে এ প্রশ্নের উত্তর আজও অজানা। আগে এই প্রশ্নের উত্তর দেন তারপরে ঘর গ‌য়েশ্বর চন্দ্র রায় এর প্রশ্নের উত্তর দেয়া হবে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ইতরামী ভন্ডামি আওয়ামী লীগের মাধ্যমে হয়। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা পুলিশের সামনে লো‌গি বইঠা দিয়ে মানুষ হত্যা করে সে লাশের উপরে নেচেছে। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। বুয়েটের আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ সচিবালায় যাওয়ার পথে বাবার বয়সী ব্যক্তিদের কে উলঙ্গ করেছে হরতাল সমর্থন না করার কারণে। সুতরাং এদের কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না।

প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাস‌চিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক,সাবেক সভাপতি ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু,বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com