আপনারা সকলেই অবগত আছেন বিগত ১৯ মে ২০২৩ ইং, রোজ শুক্রবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হওসাবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শিবপুরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সমাবেশ সফল করে রাজশাহী পৌছে বাড়ি ফেরার পথে অনির্বাচিত সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে যুবদল ও ছাত্রদল এবং কৃষক দলের নেতাকর্মীদের কে বিনা উস্কানিতে কাপুরুষোচিত ভাবে সাদা পোশাকে পুলিশ ১১ জন নেতাকর্মী কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল রাজশাহী মহানগরের সদস্য শুব্রত রায়, ছাত্রদল নেতৃবৃন্দ গ্রেপ্তার করে খালিদ বিন ওয়ালিদ আবির (আহবায়ক, রাজশাহী কলেজ ছাত্রদল), রাশেকুজ্জামান প্রিতম (যুগ্ম আহবায়ক, রাজশাহী কলেজ ছাত্রদলের), ওয়াশিফ আব্দল্লাহ (যুগ্ম আহবায়ক, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল), শেখ নাফি (যুগ্ম আহবায়ক, সরকারি সিটি কলেজ ছাত্রদল), কাউসার রহমান (যুগ্ম আহবায়ক, চন্দ্রীমা থানা ছাত্রদল), মেহেদী হাসান জয় সরদার (রাজশাহী কলেজ ছাত্রদল), মো: রেজওয়ান
(সদস্য, রাজশাহী কলেজ ছাত্রদল), ইলিয়াস আহম্মেদ এবং কৃষক দলের মহানগরীর সদস্য আজানাইন ইসলাম হ্রদয় -কে গ্রেফতার করে পরবর্তীতে গায়েবী মামালায় তাদের কে গ্রেপ্তার দেখিয়ে গত কাল ২০.০৫.২০২৩ তারিখে তাদের জেল হাজতে প্রেরন করে।
সাংবাদিক ভাইয়েরা,
পুলিশ গায়েবি মামলায় পলাতক আসামি দেখিয়েছেন সৈয়দ শাহিন শওকত – সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগী), মাহফুজুর রহমান রিটন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক। জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, আহবায়ক, রাজশাহী জেলা কৃষক দল।মূর্ত্তজা ফামিন, সভাপতি (ভারপ্রাপ্ত) রাজশাহী মহানগর ছাত্রদল।খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদল। মহানগর যুবদল নেতা সুইট, জেলা যুবদল নেতা শাহীন আলম কে।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারও অবগত আছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করলেও সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পুলিশ বাহিনী ব্যস্থ হয়ে পড়েছে।
প্রিয় ভাইয়েরা
স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জনগণের টাকায় বেতনভুক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের অতি উৎসাহী আচরণ এবং দমন পীড়নের স্পৃহা জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণার শামিল। উক্ত গায়েবি মামালা ও গ্রেফতারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।












