• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৭:০৯
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৭:০৯

Capture 94

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিপুপ্তির এক দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবারের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা নয়াপল্টন ত্যাগ করেন। এরপরই রাতে সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com