• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৮:৪১
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৮:৪১

966696 3

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

জনতার আওয়াজ ডেস্ক
বিগত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী দলের ওপরে জুলুম নিপীড়ন চালিয়ে গুম খুনের ইতিহাস রচনা করে রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রবিবার (০৩ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস ইউনিয়ন বাজার, সদর ধানগড়া বাজার, সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর, এসএস রোড কাজীপুর উপজেলায় আলমপুর মোড়
সহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন গত ১৬ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন।

নয়ন আরও বলেন, গত ৫ আগস্টের পর দেশে বিএনপির মিছিল-মিটিংয়ে শতশত মানুষের উপস্থিতি হয়। আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আওয়ামী লীগের কোনো চিহ্নিত দালাল, চাঁদাবাজ এবং দুর্বৃত্ত মিছিলে ঢুকতে না পারে। গত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপির অনেক নেতাকর্মী নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। কিন্তু নতুনদের ভিড়ে সেই নেতারা যাতে হারিয়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

আগামীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

পথসভার আগে নুরুল ইসলাম নয়ন জনগণের মধ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যাযের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com