• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার : জেএসডি

প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৩:৪১
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৩:৪১

98888878

রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার : জেএসডি

জনতার আওয়াজ ডেস্ক
উন্নয়নের নামে ‘লুণ্ঠন’এবং ‘দুঃশাসনের’ বিরুদ্ধে জেএসডি’র বিক্ষোভ সমাবেশে কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

শুক্রবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে উন্নয়নের নামে ‘লুণ্ঠন’এবং ‘দুঃশাসনের’ বিরুদ্ধে জেএসডির বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

স্বপন বলেন, শুধু একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরোর মতো ছিন্নভিন্ন করা হচ্ছে। রাষ্ট্রের এই অধঃপতন ৩০ লাখ মানুষের আত্মদানকে ন‌্যায্যতা দেয় না। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি ও লুণ্ঠনের পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে, আর তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ নিষ্ঠুর ও নির্দয়প্রকৃতির স্বৈরশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে।

তিনি বলেন, দলীয় ও কায়েমি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। সম্ভাব্য অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং দুঃশাসনের জাঁতাকলে দেশের জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। হতাশায় জনগণের ক্ষোভ যেকোনো সময় ভয়ংকর রূপধারণ করতে পারে। দুর্নীতিবাজ সরকার এবং দুর্নীতিভিত্তিক শাসনব্যবস্থা দুটিকেই বিদায় করতে হবে। সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করতে পারলেই বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসন হতে পারে।

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে যারা ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলছে, সেই ভয়ংকর অপরাধীদের দ্রুত বিচারে সোপর্দ করুন। কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নয় এবং কেউ রাষ্ট্রের জন্য অপরিহার্যও নয়। রাষ্ট্র ও সমাজ এখন পরিবর্তনের সন্ধিক্ষণে।

জেএসডি ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, বীব মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, মোশারফ হোসেন, মোশারফ হোসেন মন্টু, আব্দুল মান্নান মুন্সী, কামরুল আহসান অপু, আজম খান, আবুল কালাম, মো. শাহাবুদ্দিন, ফারজানা দিবা, মোসলেহ উদ্দিন বিজয়, নাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সমাবেশ সঞ্চালনা করেন জেএসডি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান মনির।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com