• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার জরুরি : শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ১:০২
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ১:০২

9666698569

রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার জরুরি : শফিকুল ইসলাম মাসুদ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কেবল রাষ্ট্র সংস্কার স্লোগানে রাষ্ট্রের কোনো পরিবর্তন আসবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে না সংস্কার করছে ততক্ষণ পর্যন্ত সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন আসবে না। তাই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার অত্যন্ত জরুরি।

শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী মধ্য থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইমাম হোসাইনের পরিচালনায় ওই সমাবেশে দারসুল কোরআন পেশ করেন যাত্রাবাড়ী পূর্ব থানার নায়েবে আমির হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মধ্য থানার কর্মপরিষদ সদস্য মো. এ টি এম রেদোয়ান, ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন, মো. মুসলেহ উদ্দিন, মো. মোবারক হোসাইন, মো. রিয়াসত আলী সরদার, মো. বাবুল হোসেন মোল্লা, ডাক্তার ফয়েজ ভূঁইয়া প্রমুখ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহর সাহায্য ও বিজয় কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে সম্পর্কিত নয় বরং প্রত্যেক ব্যক্তির ত্যাগের সাথে সম্পর্কিত। যোগ্যতার ভিত্তিতে আল্লাহতায়ালা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কবুল করেছেন। এদেশের আপামর জনগণ দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দিলে যোগ্যতার ভিত্তিতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশ পরিচালনায় আত্মনিয়োগ করবে।

তিনি বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। যে অহমিকা দাম্ভিকতার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, সেই একই কারণে আমাদেরও পতন ঘটতে পারে। চূড়ান্ত বিজয়ের জন্য প্রয়োজনে আমাদের শরীরের রক্ত, চোখের পানি ও ঘাম ঝরানোর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ষড়যন্ত্রকারীরা নিষেধাজ্ঞা দিয়ে রক্ত ভেজা জনতার প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পরাজিত করতে চেয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা মনে করেছিল যে, জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিলেই জামায়াতে ইসলামীর নাম এদেশ থেকে মুছে যাবে। কিন্তু না, আমাদের নেতারা হাঁসিমুখে ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাত বরণ করেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করে আমাদের একজন কর্মীও এদেশ থেকে পালায়নি কিন্তু স্বৈরশাসক হাসিনা ১৫ সেকেন্ডও টিকতে না পেরে ভারত পালিয়ে যান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ক্ষমতায় যাব আমাদের এটা সফলতা নয় বরং আদর্শ নাগরিক হয়ে জান্নাতে যাব এটাই আমাদের চূড়ান্ত সফলতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com