নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকাল সাতটার দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় তিনি নেতাকর্মীদের সাথে সড়ক অবরোধ করে পিকেটিং করে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাবাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেফতার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোন অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহ্বায়ক জেকে লাভলো ডালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহবায়ক মোঃ কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহ্বায়ক মোঃ আবু তাহের শাজাহানপুর থানার আহবায়ক মোঃ মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন, সদস্য সচিব জসীমউদ্দীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












