• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিজভীর মুক্তি দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৬:০৭
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৬:০৭

96632587 10

রিজভীর মুক্তি দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হয়।

মিছিলে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হল শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। তারা রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়।

সম্প্রতি রিজভীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com