• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শনিবার দেশে ফিরবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৬:৫৬
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৬:৫৬

966689 3

শনিবার দেশে ফিরবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জনতার আওয়াজ ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার (৯ মার্চ) দেশে ফিরবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৮ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৫নং ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ৩ মার্চ (রোববার) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com