• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিলেন নাহিদ

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৩:৪৭
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৩:৪৭

966652

শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিলেন নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত শেষে এনসিপির নেতারা শহীদ আবু সাঈদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় আবু সাঈদের মা মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দোয়া করেন।

আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন অশ্রুসজল ছিলেন। এমন হৃদয়বিদারক পরিবেশে চোখের জল আটকে রাখতে পারেননি এনসিপিরনেতারাও। তারা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দেন। একইসঙ্গে এনসিপির সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে আবু সাঈদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, ‘শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন নাহিদ ইসলামের মাথায়। দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার। মা’য়ের এই দোয়া নিয়েই আজকে শুরু হলো এনসিপির সারাদেশব্যাপী জুলাই পদযাত্রার।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে এদিন সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে যান। সেখানে কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com