• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহজালালের (র.) মাজারে তারেক রহমান

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:২৬
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:২৬

9659845

শাহজালালের (র.) মাজারে তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তাকে বহনকারী বিমান সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

বুধবার (২১ জানুয়ারি) বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সোয়া ৮টার দিকে তিনি হযরশ শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

তার সফরসঙ্গী হিসাবে আছেন সিলেটের মেয়ে স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাত পৌণে ৯টার দিকে তিনি শাহজালাল (র.) এর মাজারে পৌঁছান। এরপর তিনি মাজার জিয়ারত ও দোয়া শেষে কিছু সময় সেখানে অবস্থান করেন।

এসময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com