• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৯:০৭
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৯:০৭

9658969 2

শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।

এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com