• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষা দিবসে ‘শিক্ষা অধিকার চত্ত্বরে’ ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৮
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৮

985698 2

শিক্ষা দিবসে ‘শিক্ষা অধিকার চত্ত্বরে’ ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

মহান শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার সকালে দলটির ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, মো: তরিকুল ইসলাম তারিক, আব্দুল হান্নান তালুকদার, নাহিদুজ্জামান শিপন, নাসির উদ্দিন শাওন, আমানউল্লাহ আমান, তারেক হাসান মামুন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ মীর সাদ্দাম, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ-সভাপতি আবিদ আল হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক আহসান হাবিব রায়হান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের দফতর সম্পাদক আবুজার গিফারি ইফাদ, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সঙ্কোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com