• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতে উঠেছে

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৭
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৭

96662358 2

শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতে উঠেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শিক্ষামন্ত্রী কোমলমতি শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতে উঠেছে। এমন একজন শিক্ষামন্ত্রী এদেশের শিক্ষামন্ত্রী হিসেবে থাকতে পারে না। ইসলামবিরোধী সিলেবাসে আমাদের প্রজন্মকে নাস্তিক বানাতে দেওয়া যায় না।

তিনি বলেন, ইসলামবিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ি শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। যে বই আমাদের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে, এই বই পড়ার যোগ্য নয়। পাঠ্য সিলেবাস ২০২৩ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরাবাজার থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের বাঙ্গরাবাজার থানা সভাপতি মাহফুজ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক-এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মাহদী হাসান। বিশেষ বক্তা ছিলেন হোসাইন আহমদ।

বক্তব্য রাখেন জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক মু. আবদুল হক, ইসলামী আন্দোলন বাঙ্গরাবাজার থানা সভাপতি মুফতি দেলোয়ার আমিন, সাবেক সভাপতি থানা মুফতি মুহাম্মদ বিন আব্দুল কুদ্দুস, সরকারী তিতুমীর কলেজ শাখা সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, বাঙ্গরাবাজার থানার সাবেক সভাপতি মাওলানা ফয়সাল মাহমুদ, মোহাম্মদ হাবিবুর রহমান, সাফায়েত হোসেন।

সম্মেলন শেষে ২০২৩-২৪ সেশনের জন্য হাফেজ শাফায়েত হোসাইনকে সভাপতি, মু. আবু বকর সিদ্দিককে সহ-সভাপতি এবং হাফেজ ফরহাদ হুসাইনকে সাধারণ সম্পাদক করে বাঙ্গরাবাজার থানা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com