• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:১৮

966695

শুক্রবার জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযের সামনে বেলা ২ টা থেকে এই কর্মসূচি পালিত হবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক ও জুবাইদার রায়ের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এই রায় দেওয়া হয়েছে। কিন্তু এই রায় দিয়ে চলামান আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না।

বিচার ব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার-এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না।

তিনি আরও বলেন, শুধু তারেক রহমান নয়, যে জুবাইদা রহমান রাজনীতি সঙ্গে সম্পৃক্ত নয় তাকেও সাজা দেওয়া হয়েছে।

তারেক রহমানকে যে ধরনের মামলায় সাজা দেওয়া হয়েছে একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা বিরুদ্ধে ১৫ টি মামালা ছিলো। এই আদালতকে ব্যবহাট করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

এসময় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com