• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৭

988885 2

শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবার যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে যারা আমাদের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে তাদের পৃষ্ঠে চরম চপেটাঘাত করা হবে।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জালাল মহিউদ্দিন তার বক্তব্য আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে চিকিৎসক সমাজের দায়িত্ব অনেক।

চিকিৎসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সেবা দিয়ে থাকেন, সর্বদাই মানুষের পাশে থাকেন। আপনারা যখন মানুষকে সেবা দেন তখন শেখ হাসিনার উন্নয়নের বার্তা ও বঙ্গবন্ধুর আদর্শের কথা তাদের মাঝে পৌঁছে দিতে পারেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা ডাক্তাররাই হতে পারেন সারথি। জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে একটি কথাই বলতে চাই যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি মোস্তফা জালাল মহিউদ্দিন একটি কেক কাটেন এবং প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com