• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত : স্বপন

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:৩৪
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:৩৪

96525896

শেখ হাসিনা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত : স্বপন

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা এখন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত বলে মন্তব্য করেছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, এটাই প্রকৃতির সুনির্দিষ্ট গন্তব্য। কোনো অমোঘ ঐতিহাসিক ‘নিয়ম’ মানুষকে সৃষ্টি করে না। ছাত্র-জনতা জুলাই গণহত্যা প্রতিরোধে যে-বীরত্ব ও অসম সাহসিকতা প্রদর্শন করে ফ্যাসিবাদের আইকনকে উচ্ছেদ করেছে, তাতে আরেকবার প্রমাণ হয়েছে মানুষই ইতিহাস সৃষ্টি করে, ইতিহাস মানুষকে সৃষ্টি করে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জেএসডি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, ইতিহাস কোনো কিছু করে দেয় না, জীবন্ত মানুষই সব কিছুর অধিকারী। ইতিহাস মানুষ থেকে বিচ্ছিন্ন এমন কোনো সত্তা নয়, যা মানুষকে তার নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যবহার করে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সবার। কোনো বিশেষ গোষ্ঠী নিজ অধিকারের জোরে অন্য কোনো গোষ্ঠীর অধিকারকে আত্মসাৎ করতে পারবে না। সবার অংশীদারত্বমূলক রাজনীতি ও রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে এক গণজোয়ার সৃষ্টি করবে। যা দলকেন্দ্রিক নিষ্ঠুর ও নির্মম রাজনীতিকে চিরতরে উচ্ছেদ করবে। এ লক্ষ্যেই জেএসডি অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থাপনার দাবি উত্থাপন করছে। এটাই একমাত্র বিকল্প রাজনৈতিক মডেল।

আলোচনা সভায় জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, জুলাই গণহত্যায় শেখ হাসিনার স্বরূপ প্রকাশিত হয়ে গেছে। অবৈধ ক্ষমতাকে শুধুমাত্র দীর্ঘায়িত করতে কয়েক হাজার মানুষ হত্যার নির্দেশ দাতা শেখ হাসিনা এখন দেশবাসীর কাছে ক্ষমার অযোগ্য হয়ে পড়েছে।

ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুল মান্নান মুন্সি সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক, দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com