জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আওয়ামী লীগের শ্রমিক জনসভা শুরু হয়েছে। ইতোমধ্যেই জনসভায় নেতাকর্মীর ঢল নেমে এসেছে
জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বুধবার (০১ মে) বেলা সাড়ে চারটায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ইতোমধ্যে সভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক কে.এম. আযম খসরু।












