• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাগরিক অধিকার নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না বিএনপি’ : আমীর খসরু

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১০:২৪
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১০:২৪

9665874 2 1

নাগরিক অধিকার নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না বিএনপি’ : আমীর খসরু

ডেস্ক নিউজ

আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্বাচন নিয়ে আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসবে না, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ রাস্তায় রাস্তায় আন্দোলন চলবে। মনে রাখবেন চোরের দশ দিন, গৃহস্থের এক দিন।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, পুলিশের একাংশ, বুদ্ধিজীবীদের একাংশ, সরকারি আমলারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ এ দেশের আপামর জনগণ এখনও নির্বাচন চায় না। কারণ সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এখনও কোনো পরিবেশ তৈরি হয়নি।

জেলা শহরের পুরাতন গো-হাটা সড়কের বশির ভিলা প্রাঙ্গণে জনসমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন মিজান, সহসাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com