• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংরক্ষিত আসন: সূবর্না সিকদারের বার্ষিক আয় ৮ লাখ ২১ হাজার

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:১৪
আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:১৪

9600006 3

সংরক্ষিত আসন: সূবর্না সিকদারের বার্ষিক আয় ৮ লাখ ২১ হাজার

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সূবর্না সিকদার তার হলফনাম নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ২১ হাজার ৬০ টাকা।

এ বার্ষিক আয়ের উৎস দেখানো হয়েছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, শিক্ষকতা পেশা ও ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি ও অন্যান্য খাত।

সূবর্না সিকদারের হলফনামা অনুযায়ী দেখা গেছে, তার বার্ষিক আয় শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৫৭ হাজার ৬০০ টাকা, শিক্ষকতা পেশা থেকে ৫ লাখ ৩ হাজার ৪৬০ টাকা এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি থেকে প্রাপ্ত আয় দেখিয়েছেন ২ লাখ ৬০ হাজার টাকা| স্নাতক ডিগ্রিধারী সূবর্না সিকদারের পেশা শিক্ষকতা।

সূবর্না সিকদারের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নগদ ১২ লাখ ৫৩ হাজার ৫০৭ টাকা। পাঁচটি ব্যাংক হিসাবে আছে ৩০ লাখ ৫২ হাজার ১ টাকা| বিনিয়োগ বাবদ দেখানো হয়েছে ৫ লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়না রয়েছে ৩৫ ভরি। সব মিলিয়ে অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য দেখানো হয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৫০৮ টাকা্। যারবর্তমান আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪২ হাজার ৫০৯ টাকা।

সূবর্নার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৫২ শতাংশ এবং ২ কাঠা জমি| এসব জমির মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৮৬ হাজার টাকা। যার বর্তমান মূল্য আনুমানিক ১৮ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা।

সর্বশেষ ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকা দেখানো হয়েছে। একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৯২ টাকা।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সূবর্না সিকদারের স্বামী পদ্মনাভ ঠাকুরের পেশা দেখানো হয়েছে ধর্ম প্রচার। তার নামে পৈতৃকসূত্রে বসতবাড়িসহ ৬ বিঘা জমি (এজমালি) এবং দোতলা আবাসিক ভবনের তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনে ৩৬ নারীকে মনোনয়ন দেন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির সদস্য আওয়ামী লীগ নেত্রী

সুবর্ণা ঠাকুর বিএনপিদলীয় সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন দেয়। সুবর্ণা মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় একজন শিক্ষক।

তবে বিতর্ক ওঠে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com