• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত-এনসিপির হট্টগোল

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:২৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:২৫

960036

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত-এনসিপির হট্টগোল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়া নিয়ে তুমুল হট্টগোল করেছেন জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রীতি অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেওয়ার পরপরই হট্টগোল শুরু হয়। এ সময় সংসদ সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরিস্থিতি সামাল দিতে স্পিকার বলেন, ‘আমরা সংসদীয় রীতি মেনে চলতে চাই। দয়া করে কোনো খারাপ নজির স্থাপন করবেন না। আপনারা বসুন। শৃঙ্খলা বজায় রাখুন।’

স্পিকার বারবার শান্ত থাকার আহ্বান জানিয়ে বলতে থাকেন, ‘শৃঙ্খলা বজায় রাখুন।’

পরে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির আগমনী ঘোষণার সঙ্গে জাতীয় সংগীত বেজে উঠলেও জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা বসে থাকেন। একপর্যায়ে সরকারি দলের সংসদ সদস্যদের অনুরোধে তারা জাতীয় সংগীতকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ান।

জাতীয় সংগীত শেষ হলে পুনরায় হট্টগোল শুরু হয়। এ সময় তারা আবারও স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com