জনতার আওয়াজ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
কয়েক দিন আগে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মহিউদ্দিন, তার স্ত্রী ও ছোট ছেলে। সে সময় দূর্ঘটনায় তার ছোট ছেলে স্পটেই মারা যায়। তাকে ও তার স্ত্রীকে দ্রুত ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাডভোকেট মহিউদ্দিনের মুখে এরই মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে রুহুল কবির রিজভী তাদের দেখতে যান।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তারা অসুস্থ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়াকে দেখতে তার বাসভবনে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।












