• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ: রিজভী

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:৫৩
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:৫৩

965896 1

সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার।

শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। সব সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিলো এখনও আছে আগামিতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে এরাই ১/১১ সরকারের ছায়া।

তিনি বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিলো আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্খা পুরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী, জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গনতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নিবে।

রিজভী বলেন, ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com