• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমস্যা সমাধানের জন্য দরকার নির্বাচিত সরকার: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:১১
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:১১

9600005896

সমস্যা সমাধানের জন্য দরকার নির্বাচিত সরকার: আলাল

জনতার আওয়াজ ডেস্ক
বাস্তব সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অপর্ণ ও মোনাজাত শেষে তিনি একথা বলেন।

মাগুরার শিশু ধর্ষণের প্রসঙ্গ উল্লেখ করে আলাল বলেন, যেকোন সরকারের মধ্যেই দায় থাকে। দায় থাকে বলেই আমরা সরকারের ভিতরে তৎপরতা দেখতে পাচ্ছি। বিচার বিভাগেও দেখতে পাচ্ছি।

তিনি বলেন, বিষয়টি হলো আগে সেন্সরলিপ ছিলো যে কারণে এতেটা খবর আসতো না। এখন যেহেতু সেই সেন্সরের বাঁধাটা নেই তাই আমরা খবরগুলো জানতে পারছি। খুব দ্রুত বিচার করা উচিত।

তিনি বলেন, বাস্তব সমস্যা সমাধান করার জন্য একটি নির্বাচিত সরকার দরকার।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, মহাসচিব সিনিয়র সহ-সভাপতি খাজা মইনুদ্দিন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, যুগ্ম মহাসচিব সাইদুর রহমান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com