• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশে ঢাকাবাসীকে যোগ দেয়ার আহ্বান বিএনপির

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩

96652470 1

সমাবেশে ঢাকাবাসীকে যোগ দেয়ার আহ্বান বিএনপির

আগামীতে যারা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত, সেই সকল সরকার বিরোধী সকল দলকে আগামীকাল ঢাকায় বিএনপির পাশাপাশি স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করার আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সাথে শনিবার (১০ ডিসেম্বর) ঢাকাবাসীকে বিএনপির সমাবেশে যোগ দেয়ার অনুরোধ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্য়ালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এই আহ্বান জানান। খন্দকার মোশাররফ বলেন, এটা আর দলীয় সমাবেশ নয়, এটা এখন জনগণের সমাবেশ। আমরা বিশ্বাস করি আগামী সমাবেশ জনগণই সফল করবে। আমরা আজকেও পুলিশকে গোলাপবাগে মাঠে ও আশেপাশের এলাকায় মাইক ও নিরাপত্তা দেয়ার অনুরোধ করেছি।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ঢাকা বিভাগীয় সমাবেশে সকল জনগণকে সম্পৃক্ত করার। কিন্তু সরকার তা বন্ধ করার জন্য আমাদের দলীয় কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা করেছে, অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করেঝে। সরকারের ছাত্রলীগ নামক হেলমেট বাহিনী, পেটুয়া বাহিনীকে লেলিয়ে দিয়ে হীন ষড়যন্ত্র করেছে।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, গত ১৫ দিন থেকে সরকারের সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশকে ভন্ডুল করার জন্য সারাদেশে পুলিশের সামনেই সন্ত্রাসী কার্যকর করেছে। আমরা বিশ্বাস করি, এভাবে স্বৈরাচার পতন ঠেকানো যায় না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান মোশাররফ। পাশাপাশি আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com