আগামী ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ সফল করার লক্ষে সোমবার, ডিসেম্বর ৫, ২০২২, দুপুরে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে সম্মিলিত পেশাজীবি পরিষদ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এসময় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবি পরিষদ আহবায়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সচিব কাদের গনি চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও সম্মিলিত পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ।













