• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না: খন্দকার মোশাররফ

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৫:৫৬
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৫:৫৬

966632569 3

সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এদেশের মানুষকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, দ্রব্যমূলক দাম কমাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না।’

শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়ী ডেমরা রোডে নবী টাওয়ারের সামনে যাত্রাবাড়ী থানা বিএনপি উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার গণতন্ত্র হত্যা করেছে কেন? কারণ তারা জানে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে তাদেরকে টেনে গদি থেকে নামিয়ে দিবে। তাই তারা ২০১৮ সালের নির্বাচন দিনের ভোট রাতে করেছে। তারা জানে জনগণ যদি দিনে ভোট দিতে পারে তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এই অবৈধ সরকার ও তার নেতাকর্মীরা দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। মধ্যবিত্ত গরীব হয়ে গেছে, গরিব আরও গরিব হয়েছে। তারা দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে না। অতএব এই সরকার জনগণের সরকার না। জনগণের সরকার না বলেই তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। এ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। এই অর্থনীতিকে তারা মেরামত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের সুষ্ঠু নির্বাচন হবে না। তাই বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং নির্বাচন হবে না। তাই যত দ্রুত এ সরকারের বিদায় হয় ততই এদেশের কল্যাণ। আমরা দশ দফা দাবি দিয়েছি আমাদের দাবি মানা না হলে তাহলে দেশের জনগণ জানে কিভাবে এদেরকে বিদায় করতে হয়।’

বিএনপি নেতাকর্মীদেরকে কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচারী এরশাদ কে বিএনপি’র নেতৃত্বে আপনারা পতন ঘটিয়েছিলেন আগামী দিনেও এই সরকারের পতন করার জন্য যে আন্দোলন সংগ্রাম আসবে তার জন্য সবাই প্রস্তুত থাকবেন।’

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লা নবী, যাত্রাবাড়ী থানা সাবেক সাধারণ সম্পাদক বাদল সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামলসহ যাত্রাবাড়ী থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com