• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে স্বীকৃতি দেইনি, তাই বাজেটকেও স্বীকৃতি দেব না: দুলু

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৪:৩০
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৪:৩০

9857458

সরকারকে স্বীকৃতি দেইনি, তাই বাজেটকেও স্বীকৃতি দেব না: দুলু

জনতার আওয়াজ ডেস্ক
তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফল করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির সঙ্গে দেশের ৯৫ শতাংশ মানুষ রয়েছে। আওয়ামী লীগ ২০০৮ সালের পর থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। নমরুদ, ফেরাউনরা জোর করে ক্ষমতায় থাকতে পারেনি; তাই অবৈধ এ সরকারও বেশিদিন থাকতে পারবে না। আগামীতে তাদের কী পরিণতি হবে তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, মাফতুন আহম্মেদ খান রুবেল, একেএম আহসানুল তৈয়ব জাকির, অ্যাডভোকেট আবদুল বাছেদ, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, খাদেমুল ইসলাম খাদেম, আবু হাসান, জাহাঙ্গীর আলম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

সম্প্রতি অনুষ্ঠিত ভারতের নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, সেখানে গণতন্ত্র আছে। ঐক্যবদ্ধভাবে ফেয়ার নির্বাচন হয়েছে। ওখানে বিরোধী দল কখনো ভোটে কারচুপির অভিযোগ করতে পারে না।

দুলু শুক্রবার বিকাল ৩টায় বগুড়া শহরের কাটনারপাড়ায় করোনেশন ইনস্টিটিউশন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থেকে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

লাল ও সবুজ দলের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিশেষ অতিথি থাকবেন- বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু ও হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

লাল দলের নেতৃত্ব দেবেন মিজানুর রহমান মিনু ও সবুজ দলের নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com