• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে : নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:১২
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:১২

963332692 1

এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে : নাহিদ ইসলাম

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ হ্যা এর পক্ষে ভোট দিয়েছে। বিএনপি নিজেও এ নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে।
শনিবার (২৮ মার্চ) বিকালে শহরের কলেজ রোড এলাকায় সংগঠনটির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান সেখানে জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছেন কেউ মানছেন না।
তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখানে সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট হবে। তখন এগুলো রাজপথে গড়াবে।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com