• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের উন্নয়নের লোডশেডিং চলছে
: আবদুস সালাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১২:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১২:৪৯

jonotarawaz022

সরকারের উন্নয়নের লোডশেডিং চলছে
: আবদুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট

বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এতদিন তথাকথিত উন্নয়নের আলোকসজ্জা দিয়ে জনগণকে ধোকা দিয়ে আসছিলো। সরকারের সেই উন্নয়নে এখন লোডশেডিং চলছে, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন শতভাগ বিদ্যুতায়ন এবং লোডশেডিংকে যাদুঘরে পাঠানোর দম্ভোক্তি যারা করেছেন তারা জনগণের সামনে মূখ দেখায় কি করে ? তিনি আরো বলেন, জনগণের টাকা উন্নয়নের নামে যথেচ্ছ ব্যবহার করে এই সরকার লুটপাটের একটি মহাকাব্য রচনা করেছেন। যা ধীরে ধীরে জনগণের সামনে প্রকাশ হতে শুরু করেছে।
আজ ২০ জুলাই, বুধবার বিকেলে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে বংশাল থানাধীন ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড এবং কোতোয়ালী থানার ৩২ নং (সাংগঠনিক) ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে জনাব আবদুস সালাম এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বংশাল থানাধীন ওয়ার্ড সমূহের সম্মেলনে সভাপতিত্ব করেন সাংগঠনিক টীম-৭ এর প্রধান ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কোতোয়ালী থানাধীন ৩২ (সাংগঠনিক) ওয়ার্ডের সম্মেলনে সভাপতিত্ব করেন সাংগঠনিক টীম-৬ এর প্রধান এবং নগর যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক- মোশারর হোসেন খোকন, আ ন ম সাইফুল, হাজী মনির হোসেন, সদস্য- ফরিদ উদ্দীন, সাব্বি আহমেদ আরেফ, মকবুল ইসলাম খান টিপু, আরিফুর রহমান নাদিম, লতিফল্লা জাফরু, ওমর নবী বাবু, নাসরিন রশিদ পুতুল, হাজী নাজিম, জমশেদুল আলম শ্যামল সহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা অতীতেও সুসংগঠিত ছিলাম এখন আরো ইস্পাত কঠিন সাংগঠনিক ঐক্য তৈরীর মাধ্যমে স্বৈরাচার ও বিনা ভোটের সরকারকে প্রতিহত করবো। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী নেতাদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে তাঁদের দেউলিয়াত্ব ঢাকার অপচেষ্টা বলে মন্তব্য করে বলেন বাংলাদেশের কোটি কোটি জনগণের আবেগের কেন্দ্র তারেক রহমান তাঁকে নিয়ে উল্ট সিধা কথা বললে ক্ষমা পাবেন না।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরাতন ঢাকার জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী জঞ্জাল সাফ করার সময় এসেছে, দেশকে আওয়ামী জঞ্জাল মুক্ত করতে আমাদের প্রত্যেককে পরিচ্ছন্নকর্মীর ভূমিকা নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র বংশাল থানাধীন ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড এবং কোতোয়ালী থানাধীন ৩২ (সাংগঠনিক) নং ওয়ার্ডের কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন ঃ-
৩১ নং ওয়ার্ড ঃ-
সভাপতি ঃ মিয়া মোঃ হাসান ইমাম
সাধারণ সম্পাদক ঃ মোঃ শহীদুল্লাহ রানা
সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ হাসান
৩২ নং ওয়ার্ড ঃ-
সভাপতি ঃ হাজী মোঃ তাইজু
সাধারণ সম্পাদক ঃ মোঃ জুবায়ের আলম রেজা
সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ দেলোয়ার হোসেন স্বপন
সাংগঠনিক সম্পাদক ঃ আজমান মাহমুদ রহমান
৩৩ নং ওয়ার্ড ঃ-
সভাপতি ঃ মোঃ আব্দুর রহমান
সাধারণ সম্পাদক ঃ সিরাজ উদ্দীন সিরাজ
সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ রফিক
৩৪ নং ওয়ার্ড ঃ-
সভাপতি ঃ মোঃ নাজিম উদ্দীন আহমেদ
সাধারণ সম্পাদক ঃ মোঃ ডালিম হোসেন
সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ আব্দুস সামাদ জীবন
৩৫ নং ওয়ার্ড ঃ-
সভাপতি ঃ রোলেক্স পারভেজ হ্যাপী
সাধারণ সম্পাদক ঃ জামাল উদ্দীন
সাংগঠনিক সম্পাদক ঃ দিদার খন্দকার
সাংগঠনিক সম্পাদক ঃ আল আমিন হোসেন রুবেল
৩২ নং ওয়ার্ড (কোতোয়ালী) ঃ-
সভাপতি ঃ শেখ মোঃ হাবিবুর রহমান হাবিব
সাধারণ সম্পাদক ঃ হাজী জাহিদ হোসেন
সাংগঠনিক সম্পাদক ঃ মির্জা মুরাদ
সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ হিমেল


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com