• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের ঊর্ধ্বে ব্যক্তি প্রধানমন্ত্রীকে তুলে ধরা ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস: রাশেদ প্রধান

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ২:০৫
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ২:০৫

JA9658520

সরকারের ঊর্ধ্বে ব্যক্তি প্রধানমন্ত্রীকে তুলে ধরা ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকার বা দলের ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে তুলে ধরে ইতিবাচক ভাবমূর্তি নির্মাণের চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অশনিসংকেত। তিনি দাবি করেন, ব্যক্তি প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অতিরঞ্জিত ইতিবাচক ন্যারেটিভ তৈরির প্রবণতা ভবিষ্যতে ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস বহন করে।

সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত “বিএনপি সরকারের ১০০ দিন ও জনগণের প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি ‘মহিমান্বিত’ ভাবমূর্তি তৈরি করা হয়েছিল। সে সময় এমন একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক ন্যারেটিভ গড়ে তোলা হয়, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করা গেলেও শেখ হাসিনাকে সব ধরনের দায়-দায়িত্বের বাইরে রাখা হতো। বর্তমানেও একই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “দলগত বা সরকারের ঊর্ধ্বে উঠে ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন পজিটিভ ভাবমূর্তি সৃষ্টির চেষ্টা মূলত ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস। গণতন্ত্রে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি।”

জাগপা মুখপাত্র আরও বলেন, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন জনগণের প্রত্যাশা পূরণের চিত্র নয়; বরং এটি ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের দলিল। তিনি অভিযোগ করেন, একটি স্বাধীন, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা ছিল, তা ক্রমেই ক্ষুণ্ন হচ্ছে। তবে জনগণের অধিকার আদায়ে তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনায় রাশেদ প্রধান বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমকে ‘চরম ব্যর্থতা’ আখ্যা দিয়ে নয়টি বিষয়ে বিস্তারিত সমালোচনা উপস্থাপন করেন। বিষয়গুলো হলো— জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রকাঠামো সংস্কার প্রক্রিয়ায় ব্যর্থতা, বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি মোকাবিলায় অক্ষমতা, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস খাতের অব্যবস্থাপনা ও মূল্যবৃদ্ধি, শেয়ারবাজারের সংকট, স্বাস্থ্যখাতের বিপর্যয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনের দলীয়করণ এবং পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com