• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৩:২১
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৩:২১

977788589 1

সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে

জনতার আওয়াজ ডেস্ক
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে আবার আল রাজী কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নুরুলহক নুর বলেন, গত ৫২ বছরে এদেশে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালন হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ অবরোধ পালন করছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগ ১৯৯৬ সালে হরতালের নামে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, গানপাউডার দিয়ে মানুষ হত্যা করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু আমরা সেই সহিংস আন্দোলন করছি না, শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ করছি। সরকার প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, এই হৃদয়হীন অমানবিক সরকার যুক্তিতর্কে না পেরে যে বিরোধী দলকে গালিগালাজ করছে, হিংসাত্মক কথা বলছে। হরতালের আগে থেকেই ডিমের হালি ৫২ টাকা, পেঁয়াজ ১০০ টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারের পতন না হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে এমনকি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই জনগণকে আহ্বান জানাবো আপনারা রাস্তায় নামুন, রাস্তায় নেমে সরকারের পতন ঘটান। এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন।

সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্র পরিণত হবে বলেও দাবি করেন নুর।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তাসহ সম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com