• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ৩:১৩
আপডেট: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ৩:১৩

96856 1

সরকারের পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে বুধবার (৩১ জুলাই) প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর তোপখানে রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, যুগপৎভাবে ধারাবাহিকভাবে অচিরেই কর্মসূচি ঘোষণা করা হবে। গণতন্ত্র মঞ্চ আগামী ৩১ জুলাই বেলা ১১টায় পল্টন মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগসহ দাবি বাস্তাবায়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরেন সাইফুল হক।

দাবিগুলো হলো: দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী ও বিজিবিসহ বিশেষ বাহিনীসমূহকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে এবং টেলিভিশনসহ গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে, জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ডসহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত-অপরাধীদের চিহ্নিত এবং তাদের আইনানুগ শাস্তি নিশ্চিত ও আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি- হত্যার পরিকল্পনাকারি- নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এছাড়া ছাত্র-জনতাসহ বিরোধী দলসমূহের নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার, রিমান্ডের নামে শারিরীক মানসিক নির্যাতন-মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি নিশ্চিত করতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুম হওয়া ও তুলে নেয়া নেতাদের অবিলম্বে মুক্তি, সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের ৯ দফা গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং ব্লক রেইড়ের ছত্রছায়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ-যুবলীগসহ সরকারের বিভিন্ন বাহিনীর হামলা, আক্রমণ, ভাংচুর, লুটপাট ও নির্যাতন-নিপীড়ন এখনি বন্ধ করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com