• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার গার্মেন্টস শিল্পকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে : এবি পার্টি

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৩১
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৩১

985896 11

সরকার গার্মেন্টস শিল্পকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে : এবি পার্টি

নিউজ ডেস্ক
দেশ, জাতি ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে প্রহসনের নির্বাচন করার জেদ অব্যাহত রাখলে জনরোষ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে সরকার, ইসি ও দালালরা কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়-৭১ চত্বরে পূর্বঘোষিত ‘প্রতিবাদী অবস্থান’ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, ব্যাংকগুলোর আমানত ও দেশের রিজার্ভ লুটপাটের কারণে জাতীয় অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত তবুও তাদের কোনো বিকার নেই। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার এখন গার্মেন্টস শিল্পকে মারাত্মক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। জনগণ যখন অভাবের তাড়নায় দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে দিশাহারা তখন তারা খেল-তামাশার হটকারী নির্বাচন নিয়ে আনন্দ-উল্লাস করছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কাণ্ডজ্ঞানহীন ক্ষমতালোভী সরকারকে জনগণ কখনও ক্ষমা করবে না।

আরও বক্তব্য রাখেন- দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সি. সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের খান, আব্দুল হালিম খোকন, সুলতানা রাজিয়া ও সেলিম খান প্রমুখ।

সমাবেশে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, বর্তমান সরকার প্রধানের কার্যক্রম দেখে এটা পরিষ্কার যে তিনি মানসিকভাবে সুস্থ নন। প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে তিনি দেশ শাসন করছেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতাদের যেভাবে সাজা দেওয়া হচ্ছে তাতে আইন ও বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হচ্ছে। সরকার বেসামাল হয়ে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে ভয়ংকর খেলায় মেতেছে বলে তিনি অভিযোগ করেন।

যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শিক্ষাব্যবস্থার যে ক্ষতি এই সরকার করেছে এটা লক্ষ কোটি মানুষকে খুন করার শামিল। অযোগ্য ও বিতর্কিতদের পাঠ্য কার্যক্রম থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com