• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার জবরদখলকারী নিষেধাজ্ঞায় প্রমাণিত: দুদু

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:১০
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:১০

98569 5

সরকার জবরদখলকারী নিষেধাজ্ঞায় প্রমাণিত: দুদু

জনতার আওয়াজ ডেস্ক

বর্তমান সরকারকে আমরা জবর দখলকারী সরকার বলি এটা এই নিষেধাজ্ঞায় প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি ব‌লে‌ন, গণবিরোধী সরকারকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরকেই আন্দোলন করতে হবে। যেমন আমরা নিজেরাই ৭১ সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। অন্য কোনো দেশ আমাদের স্বাধীন করে দিয়েছে এটা ভাবার কোন কারণ নাই।

বুধবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এখন রাস্তাঘাটে চলাটাও খুব কঠিন হয়ে পড়েছে। কখন কোথায় কার উপর আক্রমণ হবে এটা বোঝা মুশকিল। আগেতো কয়েকজন নেতার উপর আক্রমণ হতো এখন চারদিকে সবার ওপর আক্রমণ হচ্ছে সর্বশেষ আক্রমণ হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের উপর। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অনতিবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় বছর যাবত অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই সভা থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। এবং যেসব নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে তাদেরও মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন গণতন্ত্র নাই। মানুষের ভোটের অধিকার নাই। ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না নির্বাচিত করতে পারে না। শুধু নির্বাচন ব্যবস্থাক‌েই ধ্বংস করা হয়নি, দেশের সকল প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন একটি দলের আওতায় আনা হয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গণতন্ত্রের জন্য যে দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই দেশে আজ গণতন্ত্র নাই। মানুষের ভোটার অধিকার নাই। মানুষের স্বাধীনতা নেই।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এর কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি সাবেক সেনাপ্রধান দুর্নীতির প্রশ্নে সাজাপ্রাপ্ত হন সেটা এক জিনিস। কিন্তু আমেরিকার মতো একটি দেশ তার ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দেয় তখন সেই দেশ নানা প্রশ্নের মুখে পড়ে। তিনি শুধু একা প্রশ্নের মুখে আছেন তা নয়, সারা দেশ প্রশ্নের মুখে পড়ে। বর্তমান সরকারকে আমরা জবরদখলকারী সরকার বলি এটা যে পরিষ্কার তা এই নিষেধাজ্ঞায় প্রমাণিত হয়েছে।

কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, আমেরিকা আমা‌দের সাবেক সেনাপ্রধানের ওপর ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এতে আমরা মনে করি না রাজনীতিবিদদের বিরাট কিছু। গণবিরোধী সরকারকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরকেই আন্দোলন করতে হবে। যেমন আমরা নিজেরাই ৭১ সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। অন্য কোনো দেশ আমাদের স্বাধীন করে দিয়েছে এটা ভাবার কোন কারণ নাই।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এমন একটা বন্ধুত্ব চেয়েছিলাম যে বন্ধুত্ব আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই বন্ধুত্ব আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষের অধিকারকে বিলুপ্ত করেছে। স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

সকল দলকে আহ্বান জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, বড় দল ছোট দল সকল দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে। দেশকে বাঁচাতে হবে। আমরা গত ১৫ বছর যাবত চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতেও চেষ্টা করে যাব। আমি বিশ্বাস করি আমরা সফল হব।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভা আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ইসলামি জোটের প্রেসিডেন্ট মো. শওকত আমিন, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইকবাল প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিমন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com