• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার মানুষকে রক্ষা করার কোনো কাজ করছে না : রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:০৫
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:০৫

98569 5

সরকার মানুষকে রক্ষা করার কোনো কাজ করছে না : রিজভী

নিউজ ডেস্ক
সরকার মানুষকে রক্ষা করার কোনো কাজ করছে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার শুধু গণবিরোধী কাজ সব কাজ করে যাচ্ছে মানুষকে রক্ষা করার কোনো কাজ তারা করছে না। আমরা সেটার প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘সরকার বহু কথা বলছেন কিন্তু মানুষের বাঁচার জন্য কিছুই করছে না। সরকার শুধু ফ্লাইওভার দেখাচ্ছে কিন্তু সেখান থেকে জনগণের লক্ষ-লক্ষ কোটি টাকা লুটপাট করা হচ্ছে।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশেপাশের দোকানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ লিফলেট বিতরণ করা হয়। সকালে যার উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী বলেন, ‘আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কিন্তু সেদিকে সরকারের মনযোগ নেই। তারা গণবিরোধী কর্মকান্ড করছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘আজকে ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে। যে কারণে ডেঙ্গু বাড়ছে। সারাদেশে প্রতিদিনই মানুষ মরছে। আজকে এই ডেঙ্গু প্রতিরোধে ব্যার্থতার জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সরকার ও মন্ত্রী পরিষদের পদত্যাগ করা উচিত।’

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ড্যাবের নেতা ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মনোয়ারুল কাদির বিটু, যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com