• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাধারণ মানুষকে সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৮:৪০
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৮:৪০

jpeg 16

সাধারণ মানুষকে সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

সাধারণ মানুষকে সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দুর্নীতি, অপশাসন, অপশক্তি, ভুয়া ভোটার তালিকা, হত্যা ও মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল, খুনিদের বিচারকাজ বন্ধ করতে চেয়েছিল। খেলা হবে এই খুনিদের বিরুদ্ধে।

এ সময় সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে হাওয়া ভবন ও দুর্নীতিকে ফিরিয়ে আনার আন্দোলন। গত ১৪ বছরে বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি। তারা নাকি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে মিছিল করবে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে তারেক রহমানের হাওয়া ভবনকে ফিরিয়ে আনতে আন্দোলন হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

পরে সম্মেলনে আগামী তিন বছরের জন্য আগের কমিটির সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com