• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : বুলু

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩ ২:০৫
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩ ২:০৫

966639 3

সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : বুলু

প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, সরকারের কাছে টাকা নেই। গত ২০১৫ সাল থেকে সরকার এ পর্যন্ত দেড় লাখ কোটি টাকা ঋণ করেছে। যা গত ৪৬ বছরে বাংলাদেশের ঋণ ছিল ৪৬ কোটি টাকা। এবারের বাজেটেও আড়াই লাখ কোটি টাকা ঋণের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জনু) রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে সভার আয়োজন করে জিয়া প্রজন্মদল।

বুলুর দাবি, বাজেটে মানুষের থেকে কর বাড়ানোর জন্য নানা পন্থা নেওয়া হয়েছে। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই বাজেটে মানুষ কীভাবে বাচঁবে সেটা নেই। এই বাজেট অবাস্তব।

সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করে বুলু বলেন, জাতিসংঘ বলেছে- এই দেশে নির্বাচিত কোনও সরকার নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ও তাই বলেছে। জাপানের মতো রাষ্ট্রও বলেছে- দিনের ভোট রাতে হয়, এটা আমার কখনও জানা ছিল না।

সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা পারবীন কাওসার মুন্নী, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com