• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫০
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫০

9666696

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) বৈঠকে বসবে বিএনপি। সোমবার সন্ধ্যা ৬ টায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে।

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

জানা গেছে, আজ বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ দুই নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকার কথা রয়েছে।

এর আগে, গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com