• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত: ভিপি নুর

প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৪৪
আপডেট: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৪৪

8D0CF64C 2662 423C 9700 51C01C5EA285

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত: ভিপি নুর

নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনগুলোও বর্জন করেছে বিএনপিসহ বেশ কিছু বিরোধী দল। ঘোষণা দিয়ে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে যায়নি দলগুলো। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার মতে, বিরোধী দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত। সরকারকে বিনা যুদ্ধে রাজ্য দখলের সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, ‘উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করার বিনাযুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা।’

নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথি-মহরথিরা জোট গঠন করেছেন, ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন। তারা দেশও জনগণের মুক্তি এনে দিতে পারেননি।’

গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আলমগীর কবীর শিফতির সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সিনিয়র সহ-সভাপতি আল আমীনসহ অন্য নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com